সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পেঁয়াজের দাম স্বাভাবিক : বাণিজ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
  • ২৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, স্থানীয় বাজারে পেয়াঁজের মূল্য ক্রমশ কমে এখন স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে।

আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য মো. আবদুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে এবং দেশে নতুন পেঁয়াজের উৎপাদন শুরু হওয়ায় পেঁয়াজের দাম হ্রাস পেয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পেয়াঁজের মূল্য স্থিতিশীল করার জন্য ভারত, মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকে পেয়াঁজ আমদানির ব্যবস্থা নেওয়া, বিপণন ব্যবস্থায় সরকারের নজরদারি বৃদ্ধি করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পেঁয়াজ আমদানীকারক ও ঢাকার বিভিন্ন পাইকারি বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় সভা করে দিকনির্দেশা দেওয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451