রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় সাভারে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ১৮৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় সাভারে মানববন্ধন

হেলাল শেখ,সাভারঃ-  জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে ঢাকার সাভার প্রেস ক্লাব এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় সংবাদ মাধ্যম দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সাভারে সাংবাদিকরা মানববন্ধন করেছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় সাভার থানা রোডে প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাভার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাভার প্রেসক্লাবের সাংবাদিক নেতারা গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার করার দাবি জানান। বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রতিদিন দীর্ঘ দিন ধরে বস্তু নিষ্ঠ সাংবাদ পরিবেশনের মাধমে দেশ বিদেশের মানুষের আস্থা অর্জন করে দেশের শীর্ষ স্থান দখল করে নিয়েছে। আর এর পেছনে যে মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম রয়েছে তারা হলেন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী। অথচ একটি কুচক্রী মহল এই সুনাম নষ্ট করার জন্য মিথ্যে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। এ ধরনের ঘটনা ঘটলে সংবাদ প্রকাশে বাধাগ্রস্থ হবে। তাই অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। এরপর সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন সরকার বলেন, পত্রিকার অগ্রগতিতে বাধা সৃষ্টির লক্ষ্যে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি দায়ের করা হয়েছে। অবিলম্বে গ্রেফতারি পরোয়ানা বাতিল ও মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তিনি। সাভার প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিঠুন সরকারের সভাপতিত্বে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন যুগ্ন সাধারন সম্পাদক পার্থ চক্রবর্তী, দপ্তর ও প্রচার সম্পাদক ইমদাদুল হক, সিনিয়র সদস্য সেলিম আহম্মেদ, তোফায়েল হোসেন তোফাসানি, রুপকর রহমান, গোলাম পারভেজ মুন্না, তৌকির আহম্মেদ, নাদিম হোসেন, বাংলার প্রতিদিন এর মফস্বল সম্পাদক ও দৈনিক বজ্রশক্তি পত্রিকার ঢাকা প্রতিনিধি হেলাল শেখ, আশুলিয়া প্রতিনিধি খায়রুল শিকদারসহ অর্ধ শতাধিক সাংবাদিক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451