রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে শ্রমিক অপহরণের চারদিন পর টঙ্গী থেকে উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ১৮০ বার পড়া হয়েছে

টি.আই সানি,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে এক কারখানার শ্রমিককে অপহরণের চার দিন পর
টঙ্গী এলাকা থেকে উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। গত ৮ জানুয়ারি
কারখানায় কর্তব্য পালন শেষে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়।
১২জানুয়ারি শুক্রবার রাতে তাকে টঙ্গী থেকে উদ্ধার করা হয়।
অপহৃত কারখানা শ্রমিক মো. আব্দুল শহিদ(২৫) ময়মনসিংহের ত্রিশাল
উপজেলার লাইগুড়িপাড়া গ্রামের হবিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর
পৌর এলাকার আসওয়াদ কম্পোজিট মিলস্ধসঢ়; লিমিটেড নামে একটি
কারখানায় চাকরি করেন।
শহিদের বড় ভাই আব্দুল হাই জানান, শ্রীপুর পৌর এলাকার
বেড়াইদেরচালা কবিল উদ্দিনের বাসায় ভাড়া থেকে আসওয়াদ কম্পোজিট
মিলস্ধসঢ়; লিমিটেডে হেলপারের কাজ করে শহীদ। গত ৮ জানুয়ারি
(সোমবার) রাত সাড়ে নয়টার দিকে অফিস ছুটির পর শহিদ বাসায়া
ফিরে আসেনি। অনেক খোঁজাখোঁজি করেও তাকে পাওয়া যায়নি।
পরদিন মঙ্গলবার দুপুরে আমার মোবাইলে ফোন করে ৬০হাজার টাকা
মুক্তিপণ দাবি করে। ঘটনাটি শ্রীপুর থানা পুলিশকে অবহিত করে
অভিযোগ দিলে পুলিশের সহায়তায় শুক্রবার রাতে আমার ভাইকে উদ্ধার করে
থানা পুলিশ।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন,
শহীদ ৮জানুয়ারি কর্মস্থল থেকে তার ভাড়া বাড়িতে আসার পথে ৩-৪ জন
অজ্ঞাতনামা লোক চোখ বেঁধে প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে
নিয়ে যায়। পরদিন মঙ্গলবার দুপুরে তার ভাইকে মোবাইলে ফোন করে
মুক্তিপণ দাবী করলে ফোন নাম্বারসহ থানায় অভিযোগ দিলে, সৈয়দ
আজিজুল হকের নেতৃত্বে শ্রীপুর থানার তিনটি টিম মোবাইল
ট্র্যাকিংয়ের মাধ্যমে শুক্রবার রাতে টঙ্গী রেল ষ্টেশন এলাকায় অভিযান
চালিয়ে তাকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে
অপহরণকারীরা শহীদকে রেখে পালিয়ে যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451