বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরামপুরে উন্নয়ন মেলার শেষ দিনটা ছিল শিক্ষার্থীদের মেলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ২৭১ বার পড়া হয়েছে

 

সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর):
দিনাজপুরের বিরামপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উন্নয়ন
মেলার শেষ দিনটা যেন ছিল বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের
এক মহা মিলন মেলা। উপজেলা প্রশাসনের আয়োজনে তিন
দিনব্যাপী মেলার শেষ দিনেও কুয়াশাচ্ছন্ন পরিবেশ ও কঠিন শীতকে
উপেক্ষা করে সকাল থেকেই মেলাতে ছিল শিক্ষার্থীদের ব্যাপক
আনাগোনা। বেলা যত গড়িয়ে যেতে থাকে ততই শিক্ষার্থীদের
আগমন বাড়তে থাকে।
এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেলায় আসা
শিক্ষার্থীদের মাঝে উদ্দিপনার যেন কোন কমতি ছিলো না। দলবদ্ধ
ভাবে সকল বন্ধু মিলে মেলায় আসার আনন্দটাই ছিলো অন্য রকম।
ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নের ফলে যে বন্ধুটির সাথে
প্রতিদিন সাক্ষাৎ মেলেনা, মেলাতে আসায় সেই প্রিয়
বন্ধুটিকে দেখে যেন একে অপরের মাঝে খুশির জোয়াড় ভেসে
যাচ্ছিলো।
মেলাতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তর সমূহ, ইউনিয়ন
পরিষদ সমূহ, বিভিন্ন স্কুল-কলেজ সহ প্রায় ৪০টি ষ্টল বসানো
হয়েছে। এসব ষ্টলে শিক্ষার্থীদের মাঝে বর্তমান সরকারের বিভিন্ন
উন্নয়ন মূলক কর্মকান্ড সহ নিজ নিজ দপ্তরীক উন্নয়নের চিত্র
ফুটিয়ে তোলা হচ্ছে এবং লিফলেটের মাধ্যমে তা ছড়িয়ে দেয়া
হচ্ছে। উন্নয়ন মেলায় এসে নানামূখি উন্নয়নের চিত্র দেখে
বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিজেদেরকেও উন্নয়নের
রোল মডেল হিসেবে গড়ে তুলবে এমন প্রত্যয় ব্যাক্ত করছে মেলায়
ঘুরতে আসা এসব শিক্ষার্থীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451