রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সখীপুরে সুইপারের অর্ধগলিত লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ১৩৮ বার পড়া হয়েছে
উদ্ধার

জাকির হোসেন, সখীপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৫ দিন পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুইপার
ফজলু মিয়া (৫০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী
জরিনা বেগম বাদী হয়ে সখীপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন। লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে
পাঠানো হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সখীপুর পৌরসভার ৭নম্বর
ওয়ার্ডের একটি পরিত্যক্ত বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সুইপার ফজলু মিয়া
গত ৫ দিন আগে বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরেনি। শনিবার বিকেলে পৌরসভার ৭
নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত বাড়ি থেকে গন্ধ রেড়িয়ে আসলে স্থানীয়রা পুলিশে
খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের দরজা ভেঙ্গে অর্ধগলিত অবস্থায় ফজলু মিয়া’র
লাশ উদ্ধার করে। নিহত ফজলু মিয়া ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সুতী
গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। সে সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফরহাদ
পীরের বাসায় ভাড়া থেকে উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে সুইপারের কাজ করতো।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান বলেন, খবর পেয়ে একটি
পরিত্যক্ত ঘরের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে বিষের বোতল পড়ে ছিল।
লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451