শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সবাইকে আশাহত করেছে প্রধানমন্ত্রী বক্তব্য : মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮
  • ১৯০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ-

বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ সবাইকে হতাশ করেছে। প্রধানমন্ত্রীর বক্তব্য সবাইকে আশাহত করেছে। জাতি হতাশ। এটি দেশকে নতুন করে সংকটের দিকে নিয়ে যাবে।’

আজ শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভাষণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই মন্তব্য করেন তিনি।

আগামীকাল শনিবার বিকাল ৩টায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘দেশ উন্নয়নের মহাসড়কে না; দুর্নীতির মহাসড়কে উঠেছে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘সবাই একটি সমঝোতার যখন আশা করছে, তখন এ ধরণের বক্তব্যে সবাই হতাশ। নির্বাচন ইস্যুতে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য দেশকে আরেক দফায় ধ্বংসের মুখে ঠেলে দেবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের টানা দ্বিতীয় মেয়াদের চার বছরের পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451