শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ নাখালপাড়ায় নিহত তিনজন জঙ্গি, জেএমবির সদস্য’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, ‘আমাদের অভিযানে যে তিনজন জঙ্গি মারা গেছে, তারা সবাই গোলাগুলিতে মারা গেছে।’

তিনি আরো বলেন, ‘তিনজনই জেএমবির (জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ) সদস্য ছিল।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় ‘রুবি ভিলা’ নামে বাড়িতে অভিযানের বিষয়ে সাংবাদিকদের এসব কথা জানান মুফতি মাহমুদ খান।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে পশ্চিম নাখালপাড়ায় ‘রুবি ভিলা’ নামে বাড়িটি ঘিরে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সকালে র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের জানান, ভবনে তিনজনের লাশ আছে।

বিকেলে গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, নিহত তিনজনই জঙ্গি এবং জেএমবির সদস্য। ভবনের অন্য বাসিন্দারা নিরাপদে আছে।

মুফতি মাহমুদ খান বলেন, ‘জাহিদ নামের জঙ্গির পরিচয়পত্র আমরা পেয়েছি। তবে তার নিজের ছবি দিয়ে দুটি আইডি পাওয়া গেছে। হতে পারে দুটোই ভুয়া। বাড়ির কেয়ারটেকার তাদের কাছে তাদের বিস্তারিত তথ্য চাইলেও তারা দেয়নি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ বলেন, ‘আমাদের অভিযানে যে তিনজন জঙ্গি মারা গেছে, তারা সবাই গোলাগুলিতে মারা গেছে। জাহিদ নামের জঙ্গি ভোরে বের হতো আর দুপুর ২টায় বাসায় আসত। জাহিদ একটা বেসরকারি কোম্পানিতে জব করত বলে আমরা রুবেলের (মেস ম্যানেজার) কাছ থেকে জানতে পেরেছি। কিন্তু বাকি যে দুজন আছে, তাদের ফ্ল্যাটের বাইরে কেউ কখনো দেখেনি।’

মুফতি মাহমুদ আরো বলেন, ‘আর কিছু বলা এখনই সম্ভব হচ্ছে না। আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছি বা যে তথ্য পেয়েছি, তা আরো বিশ্লেষণ করে আপনাদের পরে জানানো হবে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451