রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বিমানবন্দর এলাকায় তাবলিগ জামাতের বিক্ষোভে বিমানবন্দর সড়কে যানজট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮
  • ২০৩ বার পড়া হয়েছে
সড়ক অবরোধ করে তাবলিগের বিক্ষোভ- ফোকাস বাংলা

অনলাইন ডেস্কঃ-

গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমায় যোগ দিতে দিল্লির নিজামুদ্দিন মারকাজের জিম্মাদার তাবলিগ জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বাংলাদেশে আগমন ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে বিমানবন্দরের সামনের সড়ক অবরোধর করে তাবলিগ জামায়াতের কর্মীরা বিক্ষোভ শুরু করেন। আশপাশের এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল এসে বিমানবন্দর চত্ত্বরে জড় হয়। সমাবেশ ঘিরে রাখে পুলিশ। পুরো এলাকায় দেখা দেয় তীব্র যানজট।

সেখানে সমাবেশে বক্তব্য দেন বাবুচ্ছালাম মাদ্রাসার অধ্যক্ষ আনিছুর রহমান। তিনি বলেন, মাওলানা মোহাম্মদ সাদ তাবলিগ বিরোধী। তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না।

পরে বিকেল সোয়া ৫টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

দুপুরের দিকে বিমানবন্দর থানার ওসি নূর এ আজম জানান, মাওলানা সাদের ঢাকা পৌঁছানোর কথা ছিল বুধবার দুপুরের পর। তার আসার প্রতিবাদে তাবলিগ জামাতের একটি অংশ সকাল ৯টার পর থেকেই বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরা হেফাজতের লোকজনও হতে পারে। মাওলানা সাদের আসা নিয়ে তাবলিগ জামাতে দুটি গ্রুপ হয়েছে। একটি গ্রুপ তার আসার বিরোধিতা করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

বিশ্বজুড়ে তাবলিগ জামাতের মারকাজ হিসেবে পরিচিত দিল্লির নিজামুদ্দিন। ওই মারকাজের প্রধান মুরুব্বিদের একজন মওলানা সা’দ। তার কিছু বক্তব্যে বছরজুড়েই কওমিপন্থিরা ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশে তাবলিগে ফয়সালের মধ্যে মওলানা মুহম্মদ জুবায়ের, মওলানা রবিউল হক, মওলানা ওমর ফারুক মওলানা সা’দের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451