শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লোহাগড়ায় ১৮ মাস বয়সী শিশুকে ধর্ষণ সদর হাসপাতালে চিকিৎসাধীন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলের লোহাগড়ায় ১৮ মাস বয়সী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া
গেছে। গতকাল মঙ্গলবার সকালে মরিচপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে,মরিচপাশা গ্রামের সোবহান সরদারের স্ত্রী ময়ুরি
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশের বিলে শিশু কণ্যা ফারিয়া(১৮
মাস) কে কোলে করে নিয়ে গমের ক্ষেতে সেচ দিতে যান। এসময় ওই এলাকার
পূর্ব পরিচিত লোকমান(৪২) সেখানে গিয়ে ময়ুরিকে বলে যে আমার কাছে
ফারিয়াকে দাও আমি কোলে নিয়ে ঘুরে বেড়াবো। ময়ুরি বেগম মেয়েকে দিতে
না চাইলেও জোরাজুরি করে ফারিয়াকে নিয়ে দূরে চলে যায় সে।

ময়ুরি বেগম অভিযোগ করেন, প্রায় আধাঘন্টা পরই গ্রামের ঝন্টু
মোল্যার বাড়ির সামনে মসজিদের পেছনে ময়ুরি খুব কাঁদতে থাকে। তখন ময়ুরি
মেয়ের কাছে আসলে লোকমান মাটিতে পড়ে যাবার ভান করে এবং ফারিয়াকে
রেখে চলে যায়। তখন ময়ুরি বেগম খেয়াল করেন যে মেয়ের শরীর থেকে প্রচন্ড রক্ত
ঝরছে। মেয়ের কাপড় খুলে দেখেন গোপনাঙ্গে ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরছে। মঙ্গলবার
বিকালে অসুস্থ ফারিয়াকে লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে
আসেন শিশুর মা ময়ুরিসহ আত্মীয় ওসমান শেখ ও সুলতানা বেগম। ওসমান শেখ ও
সুলতানা বেগম একই অভিযোগ করেন। লোহাগড়া হাসপাতালের জরুরী বিভাগের
কর্তব্যরত ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন খান জানান, ফারিয়া কে যৌন হয়রানি
করা হয়েছে। ছোট শিশুটির প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে। তাই নড়াইল সদর হাসাপাতালে
রেফার করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম
বলেন, এখনো(রাত সাড়ে ৯টা) কোন অভিযোগ পাইনি। তবে খোঁজখবর
নিচ্ছি। অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451