শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটির তফসিল ঘোষণা, ভোট ২৬ ফেব্রুয়ারি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮
  • ১৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। এ ছাড়া উত্তর ও দক্ষিণ সিটির ১৮টি করে নতুন ৩৬ ওয়ার্ডের সাধারণ নির্বাচনও একই দিনে অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে তফসিল ঘোষণা করা হয়। আনিসুল হকের মৃত্যুর কারণে উত্তর সিটির মেয়রের পদটি শূন্য হয়।

তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ জানুয়ারি, তা যাচাই-বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৯ জানুয়ারি। ঢাকা উত্তর সিটির ভোটারসংখ্যা প্রায় ২৯ লাখ ৪৮ হাজার ভোটার ।

নির্বাচন কমিশন বলছে, উত্তর সিটি করপোরেশনের মেয়রের মতো এসব কাউন্সিলরের মেয়াদও আড়াই বছর হবে। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, ‘সময়কালটা নির্ধারণ করে সরকার। আমাদের দায়িত্ব শুধু নির্বাচন করা।’

সিইসি নূরুল হুদা আরো জানান, পরীক্ষামূলকভাবে দুটি ওয়ার্ডে ডিজিটাল ভোটিং মেশিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘কেউ আইনগত জটিলতার বিষয়ে মামলা করলে কমিশনের কিছু করণীয় নেই।’

সিইসি জানান, ঢাকা সিটির নির্বাচনকে তাঁরা আলাদা গুরুত্ব দেবেন যাতে কোনো ক্রমেই কোনো প্রশ্ন না ওঠে।

সিইসি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমরা আপসহীন। যে নির্বাচনগুলো এত দিন করেছি, যেরকম আমাদের কার্যক্রম ছিল, যে রকম পরিকল্পনা ছিল সে পরিকল্পনামতোই এ নির্বাচন সুষ্ঠুভাবে করব।’

সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণার পোস্টার ব্যানার যারা নির্ধারিত সময়ের মধ্যে সরায়নি তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিইসি নূরুল হুদা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451