সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

কলেজ ছাত্র শাকিল হত্যার সুষ্ঠ বিচার না হলে কঠোর অান্দোলনের হুমকি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ৩৩৩ বার পড়া হয়েছে
সালে অাহমেদ,ঢাকাঃ
সরকারি তিতুমীর কলেজের ছাত্র শাকিল হত্যার প্রতিবাদে  ৮ ডিসেম্বর (সোমবার) জাতীয় প্রেসক্লাবে ঢাবি  অধিভুক্ত সরকারি সাত কলেজ ছাত্রকল্যাণ পরিষদ মানববন্ধন করে।এ  সময় সংগঠনের সভাপতি বি এম শাহিন বক্তব্য রাখেন এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আবু সাইদ,সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলী,আরও বক্তব্য রাখেন তিতুমীর কলেজের ছাত্র রিয়াজ, কবি নজরুল কলেজের ছাত্র অমল, নোমান প্রমুখ।
বক্তব্যে সংগঠনের সহ সভাপতি আবু হানিফ বলেন,ছাত্রদের সাথে এমন আচরণ কোন ভাবেই মেনে নেয়া যায় না, আর বলেন কর্তৃপক্ষ যেন ঘাতক বাস চালক ও তার সহযোগীর উপযুক্ত বিচার করে এছাড়া শাকিলের পরিবারের দায় ভার গ্রহণ করে।যদি এই দাবি মেনে না নেয়া হয় তাহলে আরও কঠোর আন্দোলন করা হবে।
উল্লেখ্য যে,  রাজধানীর মহাখালীর আমতলীতে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলার পর চাপা দিয়ে শাকিল শেখ (২০) নামের এক ছাত্রকে হত্যা করা হয়েছে। আহত করা হয়েছে আরেক ছাত্রকে।
গত বৃহঃবার বিকেল ৫টার দিকে এই ঘটনা
ঘটে। নিহত শাকিল শেখ সরকারি তিতুমীর
কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষের ছাত্র ছিলেন। থাকতেন মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায়।
আহত ছাত্রের নাম রায়হান ইসলাম(২২)। তিনি একই কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।বিকেল ৫টার দিকে মহাখালী ফ্লাইওভার ব্রিজের নিচে আমতলী ক্রসিং হেঁটে তাঁরা চার বন্ধু রাস্তা পার হচ্ছিলেন। এ সময় হাত দিয়ে ইশারা দেওয়া সত্ত্বেও উত্তরাগামী কলেরা হাসপাতালের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে।কেউ তেমন আহত না হলেও তাঁরা উত্তেজনাবশত ওই বাসে উঠে পড়েন।এরপর চালককে সাবধান করতে শাসাতে থাকেন একপর্যায়ে চলন্ত বাসেই যাত্রী ও হেলপার মিলে তাঁকে (রায়হান) ও শাকিলকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন। এতে পড়ে গেলে ওই বাসের
পেছনের চাকা শাকিলের মাথার ওপর দিয়ে উঠে যায় এবং তাঁর (রায়হান)হাত ভেঙে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শাকিল। আর তাঁকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত শাকিল শেখ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শামুকখোলা গ্রামের আক্কাস আলীর ছেলে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451