বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বহুল আলোচিত ‘নায়ক’ ছবিতে খলনায়ক শিমুল খান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ২৯৯ বার পড়া হয়েছে
নায়ক সিনেমা-

বিনোদন ডেস্কঃ-

বহুল আলোচিত ‘নায়ক’ ছবিতে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী ও অধরা খান। ছবির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীকে। যুগল পরিচালক ইস্পাহানী আরিফ জাহানের এই ছবিতে এবার যুক্ত হলেন খল অভিনেতা শিমুল খান।বর্তমানে এফডিসির ৩ নম্বর ফ্লোরে ‘নায়ক’ ছবির শুটিং সেট তৈরির কাজ চলছে। আর সেখানেই রোববার আনুষ্ঠানিকভাবে ‘নায়ক’ চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন শিমুল খান।

এ ব্যাপারে শিমুল খান বলেন, এই ছবিতে আমাকে ভিন্নভাবে দর্শক দেখতে পাবেন। ছবিটির গল্প সম্পূর্ণ মৌলিক যা দর্শকদের শতভাগ বিনোদন উপহার দিবে হলফ করেই বলা যায়।জানা গেছে, আগামী ১০ জানুয়ারি মহরত হবার পরদিন থেকে এফডিসির ৩ নম্বর ফ্লোরে শুটিং শুরু হতে যাচ্ছে যাদুকাঠি মিডিয়া প্রযোজিত ‘নায়ক’ ছবির।

ইস্পাহানী আরিফ জাহান যুগলের ব্যবসা সফল ছবির মধ্যে রয়েছে বিদ্রোহী বধূ, লাট সাহেবের মেয়ে, সুখের স্বর্গ, তুমি সুন্দর, সন্ত্রাসী মুন্নাসহ আরো বেশ কিছু চলচ্চিত্র।এর আগে প্রয়াত নায়ক মান্নাকে নিয়ে ‘নায়ক’ ছবি নির্মাণ করেছিলেন এ নির্মাতা। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই ছবিটি নির্মাণ করেছেন তিনি। তবে এই ছবির প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন বলে জানালেন তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451