বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকার ইলিশ রপ্তানি করবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ২৩৩ বার পড়া হয়েছে
সরকার ইলিশ রপ্তানি করবে

অনলাইন ডেস্কঃ-

ইলিশের উৎপাদন বেড়েছে। আন্তর্জাতিক বাজারেও চাহিদা রয়েছে। সে কারণে দেশ থেকে কিছু ইলিশ রপ্তানি হবে। জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইলিশ মাছ ‘পাচার ঠেকাতে’ বৈধভাবে রপ্তানির এ সুযোগ দেয়া হবে।সরকার ইলিশ মাছ রপ্তানি বন্ধ রাখলেও অবৈধভাবে তা পাচার হচ্ছে বলে জানান মন্ত্রী।তিনি বলেন, এতে রাজস্ব থেকে রাষ্ট্র বঞ্চিত হয়।

আমরা যদি রপ্তানি করি, তাহলে ওপেন পথটা করে দেয়া যায়, গোপনে যাওয়ার পথটা তখন অনেকটা কমে যাবে।তবে রপ্তানি হলেও মা ইলিশ সংরক্ষণে গত কয়েক বছর ধরে সরকার যে কার্যক্রম চালিয়ে আসছে, তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৩ দশমিক ৯৫ লাখ টন।

আর ২০১৬-১৭ অর্থবছরে এর পরিমাণ ছিল ৫ লাখ টন।গত ১৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক মারা যান। এরপর তার পদটি শূন্য হয়। প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে সম্প্রতি পূর্ণমন্ত্রী করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451