বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ২৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সচেতনতা ও দায়িত্ববোধ আরো বাড়াতে হবে।

আজ রবিবার সরকারি পরিবহন পুল ভবনে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নবনিযুক্ত প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ সংবর্ধনার অয়োজন করে।

মন্ত্রী আরো বলেন, প্রশ্ন ফাঁসরোধে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। এ ব্যাপারে কোন আপোষ করা হবে না।

নাহিদ বলেন, কারিগরি ও নারী শিক্ষার উন্নয়নে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে রোল মডেল। ইতিমধ্যে শতকরা ১৪ ভাগ শিক্ষার্থী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় পড়াশোনা করছে। ২০২০ সালের মধ্যে তা শতকরা ২০ ভাগে উন্নীত হবে। মাদ্রাসা শিক্ষায়ও অনেক পরিবর্তন এসেছে, আধুনিকায়ন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, উন্নত দেশসহ দরিদ্র দেশগুলোর সমস্যা হচ্ছে মানসম্মত শিক্ষা। এসডিজি-৪ এর লক্ষ্য হচ্ছে মানসম্মত শিক্ষা অর্জন। শিক্ষার্থীদের যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলা।

দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতির উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরকে আধুনিকায়ন করা হয়েছে। দুর্নীতির মুলোচ্ছেদ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অব্যাহত থাকবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ়।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা ও অশোক কুমার বিশ্বাস, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তাফা প্রমুখ ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451