বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাসপাতালে ভর্তি করা হলো সেই সাবেক এমপি ইউসুফকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ২৪২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ-

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ইউসুফকে অবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার চট্টগ্রাম জেলা প্রশাসককে সাবেক এই এমপির সুচিকিৎসার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে চট্টগ্রামরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে সিভিল সার্জনকে সাবেক সংসদ সদস্যের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী দুটি অ্যাম্বুলেন্স এবং তিনজন চিকিৎসক নিয়ে রাঙ্গুনিয়ায় মোহাম্মদ ইউসুফের বাড়িতে যান। এরপর অসুস্থ ইউসুফকে এনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, মোহাম্মদ ইউসুফের অসহায় অবস্থা নিয়ে ফেসবুকে আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে বিষয়টি নজরে এলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে চিকিৎসা দেওয়ার এ নির্দেশনা আসে।

সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফের সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন। সব ধরনের খরচ সরকার বহন করবে। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন তিনি। আগে তিনি ব্রেইন স্ট্রোক করেছিলেন। আমরা বিশেষজ্ঞ টিম গঠন করছি।  হাসপাতালে উনার জন্য কেবিন বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে উনাকে ঢাকায় নেওয়া হবে।

মোহাম্মদ ইউসুফ একসময়ের তুখোড় বামপন্থী নেতা, মুক্তিযোদ্ধা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাঙ্গুনিয়া থানার সাবেক সভাপতি ইউসুফ জেলা কমিটির সদস্য এবং উত্তর জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্যও ছিলেন।

১৯৯১ সালে আট দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে চট্টগ্রাম-৭ আসনে নির্বাচন করেন মো. ইউসুফ। বিএনপি প্রার্থীকে পরাজিত করে ৩৪ হাজার ৬১৫ ভোট পেয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি।

নব্বইয়ের দশকেই মোহাম্মদ ইউসুফ কমিউনিস্ট পার্টি ছেড়ে যোগ দেন আওয়ামী লীগে। রাজনীতিতে ক্রমাগত পিছিয়ে যাওয়া শুরু হয় একসময়ের মাঠ কাঁপানো শ্রমজীবী-মেহনতি মানুষের এই নেতার। রাজনীতি থেকে বিদায় নিতে হয়েছে। বার্ধক্যে পৌঁছা সেই মানুষটির শরীরে বাসা বেঁধেছে নানা অসুখ।

জীবনের পড়ন্ত বেলায় যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা তার খোঁজও নেন না। দলত্যাগী নেতার পাশে ছিলেন না বামপন্থীরাও। কিন্তু দীর্ঘদিন পর যন্ত্রণাক্লিষ্ট এই মানুষটির পাশে দাঁড়িয়েছেন একদল গণমাধ্যম কর্মী এবং ফেসবুক অ্যাক্টিভিস্টরা। ফেসবুকে-গণমাধ্যমে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফের অসহায় অবস্থা নিয়ে সরব হয়েছেন অনেকে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমার সঙ্গে কথা বলেছেন। ইউসুফ ভাইয়ের সুচিকিৎসা হবে। আমরা দলীয়ভাবে উনার পাশে আছি।

এ প্রসঙ্গে চমেক হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা  বলেন, ‘চিকিৎসকরা সাবেক সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য কেবিন থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার জন্য প্রয়োজনীয় ইনজেকশন, ওষুধসহ যাবতীয় চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এ মুক্তিযোদ্ধার জন্য সব ধরনের চিকিৎসা সামগ্রীই আমরা সরবরাহ করব।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451