শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহের কালীগঞ্জে কিশোরের লাশ উদ্ধার, আটক-১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ২৩৮ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বেলাট -দৌলতপুর গ্রামের
কালভাট্রের নিচ থেকে গলায় গামছা পেছানো অবস্থায় মুন্না হোসেন (১৫)
নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ০৭.০১.২০১৮ ইং রোববার সকাল ১১
টায় উপজেলার বেলাট -দৌলতপুর গ্রামের মাঠের রাস্তার কালভাট্রের নিচ থেকে লাশ
উদ্ধার করা হয়। নিহত মুন্না হোসেন যশোর জেলার চৌগাছা উপজেলার জামরা
গ্রামের খোকন হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মাঠে কাজ
করতে যাওয়ার সময় স্থানীয় শ্রমিকেরা লাশটি কালভাটের নিচে পড়ে থাকতে দেখে
পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। কালীগঞ্জ থানার ওসি
মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেটির গলায়
গামছা পেঁচানো আছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে
পাঠানো হয়েছে। ছেলেটিকে অন্য জায়গা থেকে এনে এখানে হত্যা করে ফেলে
রেখে যাওয়া হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য
হোটেলের এক কর্মচারীকে আটক করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451