সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জয়পুরহাটে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধা ১ নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ২৫২ বার পড়া হয়েছে
রাজধানীতে বনানীতে আদম ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আল মামুন জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার রাঘবপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পিটিয়ে
ফিরোজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়ছে। নিহত ফিরোজা ওই গ্রামের মৃত
কফিল উদ্দিনের স্ত্রী। শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা আধুনিক হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছোট ছেলে ফছির উদ্দিন জানান, স্বামীর মৃত্যুর পর থেকে বৃদ্ধা ফিরোজাকে
ছোট ছেলে ফছির উদ্দিনের কাছে থাকতেনে তার মা ফিরোজা। তাই ছোট ছেলে ফছিরকে
বৃদ্ধার নিজের নামে থাকা ২৫ শতক জমি লিখে দেন। এ নিয়ে ওই পরিবারে বিরোধ চলছিল।
এ অবস্থায় শনিবার বিকেলে বৃদ্ধা ফিরোজা বাড়ির গরুকে ঘাঁস খাওয়ানোর জন্য মাঠে
চড়াতে গেলে ফিরোজার বড় ছেলে ফারাজ উদ্দিন (৫৫), ফারাজের মেয়ে লোপা বেগম (২২),
বৃদ্ধার আরেক ছেলে শরিফুল ইসলাম (৪৫), শরিফুলের স্ত্রী রেবেকা খাতুন (৩৫) ও তাদের ছেলে
রিহাদ হোসেন (১৮) বৃদ্ধাকে গালিগালাজ করতে থাকেন।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার ওই ছেলে মেয়ে ও নাতী-নাতনীরা বৃদ্ধাকে
কিলঘুষি মারতে থাকেন। এতে বৃদ্ধা আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে সঙ্গা হারিয়ে
ফেলেন। এ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে আহত বৃদ্ধাকে জয়পুরহাট জেলা আধুনিক
হাসপাতালে ভর্তি করিয়ে দিলে রাতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে বৃদ্ধা
ফিরোজা মারা যান ফিরোজা।
পুলিশ জানায়, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আইননানুগ ব্যাবস্থা গ্রহন
করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451