শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সিকিমে ঝড়ছে তুষার, পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ২৬১ বার পড়া হয়েছে

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খুব কাছের
শহর সিকিম আর সেখানে ঝড়ছে তুষারপাত। পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা আর
ঠান্ডা হিমেল হাওয়া ।
শীতের তীব্রতায় বেকার হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। গত কয়েক দিন ধরে
কুয়াশার চাদরে ঢাকা গোটা পঞ্চগড়। সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়ায় শীতের
তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা হতে ৬৫ কিঃ
মিঃ দূরে ভারতের সিকিম প্রদেশে গত দু’দিন থেকে ঝড়ছে তুষারপাত। আর এই
তুষারপাতের কারণে হিমালয়ের পাদতলে অবস্থিত দেশের সর্ব উত্তরের প্রান্তিক
জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। দিনদিন তাপমাত্রার সেলসিয়াস নিচে
নেমে আসছে। বারছে উত্তরের হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা হিমেল হাওয়ায় হাড়
কাঁপানো শীত। শীতের কাপড়-চোপড়েও কাজ হচ্ছে না। শীতের তীব্রতা আর ঠান্ডা
হিমেল হাওয়ার কারণে ঘর থেকে বের হতে পারছে না ও রাতে ঘুমাতে পারছেনা খেটে
খাওয়া মানুষ। হাড় কাঁপানো এই শীতে আগুনের উত্তাপই একমাত্র ভরসা। কুয়াশার
কারণে সূর্য়ের দেখা মিলছেনা পঞ্চগড়ে। সারাদিন ঘন কুয়াশায় আবৃত্ত থাকছে
সবকিছু।
এরই মাঝে পঞ্চগড় থেকে ৬৫ কিঃ মিঃ দুরে তুষারপাত হয়েছে সিকিমে। গতকাল রাত
থেকে তুষারপাত হচ্ছে সিকিমের লাচুং, লাচেন, ছাঙ্গু, থাঙ্গু এলাকায় ।
আজ পঞ্চগড়ের বাংলাবান্ধা লাগোয়া ভারতের শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা
৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে৷ বাতাসের আদ্রতা একশো শতাংশ
ছিল বলে জানা গিয়েছে। দিন দিন বারছে শীতের দাপট। বরং আগামী বেশ কিছুদিন
একইরকম তাপমাত্রা থাকবে বলে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451