মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মানবতার সেবায় এগিয়ে
আসুন।সেচ্ছায় সমাজ উন্নয়ন এর লক্ষ্যে যোগদিন। আলোর শক্তি সামাজিক ও
সাংস্কৃতিক সংগঠন যার শ্লোগান হচ্ছে শিক্ষা সমাজ উন্নয়ন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় (৬ জানুয়ারী) শনিবার সকাল ১১টার দিকে
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে গরীব অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
করেছে আলোর শক্তি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিটিআরই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক
আহমদ, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ছালিক আহমদ, পৌর
যুবলীগের সভাপতি মো. আকবর হোসেন শাহীন, পৌর যুবলীগের সহ সভাপতি মো. ইমাম
হোসেন সোহেল, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. শেরজাহান আলী সেজু
প্রমুখ।
শীতবস্ত্র পূর্বে এক আলোচনা সভার সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি মো.
তছলিম আহমদ, সভা পরিচালনা করেন মো. মাহবুব আলম শিমুল উক্ত সংগঠনের
সাংগঠনিক সম্পাদক।আলোচনা সভায় বক্তব্য রাখেন মো. ইমাম হোসেন সোহেল, মো.
শায়েক আহমদ, মো. মামুন আহম্মেদ।