বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমি ৭ দিন ছাত্র থাকবো, এরপর আমার কাজ শুরু করবো : মোস্তাফা জব্বার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ৩৯২ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ-

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘প্রধানমন্ত্রী একটি ডুবন্ত নৌকাকে জাগিয়ে তোলার দায়িত্ব আমার ওপর দিয়েছেন। আমি সফল হতে পারব এমন আস্থা ও বিশ্বাস থেকে প্রধানমন্ত্রী আমার ওপর এ দায়িত্ব দিয়েছেন। আমি সফল হলে প্রধানমন্ত্রীও সফল হবেন, শক্তিশালী হবেন। তাঁর সম্মান রাখার জন্য আমি কাজ করব।’

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সাতদিন আমি ছাত্র থাকব, এরপর আমি আমার কাজ শুরু করব।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রাইভেট অপারেটরগুলো আমাদের ফ্রিকোয়েন্সি ও ব্যান্ডউইথ ব্যবহার করে ব্যবসা করছে। তারা পারলে আমরা পারব না কেন? আমার বিশ্বাস, কোথাও কোনো ভুল ছিল অথবা ব্যবস্থাপনার দায়িত্বে যাঁরা ছিলেন তাঁরা সিদ্ধান্ত নিতে পারেননি। আমি এগুলো চিহ্নিত করব।’

‘ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। আমার বিশ্বাস, ব্যর্থতাগুলো চিহ্নিত করতে পারলে আমরাও ব্যবসা করতে পারব’, যোগ করেন মোস্তাফা জব্বার।

এর আগে মন্ত্রী হেলিকাপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন। পরে শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451