বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মা‌র্চে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন : ওবায়দুল কা‌দের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ২১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

শেখ হাসিনার ইচ্ছে অনুযায়ী চল‌তি বছ‌রের মার্চ মা‌সেই বাংলা‌দেশ ছাত্রলী‌গের জাতীয় স‌ম্মেলন দিতে বললেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের।

ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শ‌নিবার সকালে ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শোভাযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ইচ্ছে ছিল আগামী মার্চে ছাত্রলীগের সম্মেলন হোক।

ছাত্রলীগের উদ্দেশে কাদের বলেন, ‘নির্বাহী ক‌মি‌টির সভা ডেকে আপনারা জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিন। নেত্রীর ইচ্ছে স্বাধ‌ীনতার মাসেই নিজেদের সম্মেলন করবে ছাত্রলীগ।’

সেতুমন্ত্রী আরো বলেন, ‘আমরা তা‌রিখ নির্ধারণ করে দিতে পারি না। ছাত্রলীগ নিজেরাই তাদের তারিখ নিধারণ করে নেবে।’

ছাত্রলীগকে সুসংগঠিত হওয়ার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগে বিশৃঙ্খলকর্মীর দরকার নেই। শৃঙ্খলকর্মী কম হলেও সমস্যা নেই। ছাত্রলীগকে আরো সুসংগঠিত ও সুশৃঙ্খল হতে হবে। গুটি কয়েকের জন্য সরকারের অর্জন ম্লান হতে পারে না।

এ সময় মন্ত্রী অপকর্মকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপ‌তি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জা‌কির হোসাইন, ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য় ছাত্রলীগ সভাপ‌তি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451