সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আরও মনযোগী হতে হবে: প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮
  • ২৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আরও মনযোগী হতে হবে। যারা নিজেদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করেছে, তারা দুই ক্ষেত্রেই ভালো করেছে। খেলাধুলা করলে মনমানসিকতা বড় হয় ও তারা কখনো ভুল পথে পা বাড়ায় না।

বৃহস্পতিবার বিকেলে গণভবনে সাফ অনুর্ধ্ব-১৫ উইমেন চ্যাম্পিয়নশিপ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ওরা বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে। এই সাফল্য বাংলাদেশের জন্য বিশাল অর্জন। এ টুর্নামেন্টে ভারতকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনা আমাদের মেয়েদের জন্য খুব সহজ ছিল না।

ফুটবলকে বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ফুটবলে যথাযথ মনযোগ দিতে হবে। আমার বাবা (বঙ্গবন্ধু) ও দাদা ফুটবল খেলা পছন্দ করতেন। আমার বড় ভাই শেখ কামাল দেশের সেরা ক্রীড়া ক্লাব আবাহনী প্রতিষ্ঠা করেছিলেন।

খেলাধুলার উন্নয়নে তার সরকার গৃহীত পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে চায়। এ লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট চালু করেছি। এ দুই টুর্নামেন্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবলে উৎসাহিত করছে। পরে তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে উপহার তুলে দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন (সাফ) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। এছাড়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ এবং বিএফএফ’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৪ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ সিপাই মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৫ সাফ উইমেন চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451