শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

কুয়াকাটা ৬০ নং লতাচাপলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮
  • ৩৩৬ বার পড়া হয়েছে

পারভেজ, কলাপাড়া প্রতিনিধি : কুয়াকাটা ৬০ নং লতাচাপলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক ড.মোঃ মাছুমুর রহমান । ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসককে  স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।০৪/০১/২০১৮ রোজ
বৃহস্পতিবার বেলা ১১টায় পরিদর্শন শেষে স্কুলের ছাত্রছাত্রীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। জেলা প্রশাসক স্কুলের প্রতিটি ক্লাস রুমে ঢুকে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঠ্য পুস্তকে অর্ন্তভুক্ত বিভিন্ন বিষয়ে জানতে টাইলে শিক্ষার্থীরা সঠিক ভাবে তার উত্তর দেয়। পরিদর্শনকালে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন। স্কুল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, স্কুলের পরিবেশ, শিক্ষা ব্যবস্থা খুবই ভালো। স্কুলটির ভূয়সী প্রশংসা করেন তিনি।স্কুলের প্রধান শিক্ষিকা নাজমুস সাকিব খান কনা একাডেমিক ভবন সংকটের কথা তুলে ধরলে জেলা প্রশাসক শীঘ্রই ভবনের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে সমাধানের আশ্বাস প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ তানভীর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।উল্লেখ্য, কুয়াকাটা ৬০ নং লতাচাপলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বরিশাল বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করে। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের চ্যালেঞ্জ নিয়ে আছে বিদ্যালয়টি। চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার ফলাফলে উপজেলার মধ্যে প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451