সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

যেসব দফতরের দায়িত্বে নতুন তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ২১১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঢাকা: 

সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া নতুন তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন করে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একেএম শাহজাহান কামাল, মোস্তাফা জব্বার এবং কাজী কেরামত আলী পেয়েছেন দফতর।

দায়িত্ব পেয়ে শপথ নেওয়ার একদিন পর বুধবার (০৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে আদেশ জারি করা হয়েছে নতুন দু’জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর নামে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামালকে মন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কেরামত আলীকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন মঙ্গলবার (০২ জানুয়ারি)। আর আইসিটি ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বারকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী বানানো হয় একইদিন।

একেএম শাহজাহান কামালকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিমানমন্ত্রী রাশেদ খান মেননের জায়গায় গেলেন। রাশেদ খান মেননকে সরিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

মোস্তাফা জব্বারকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে তারানা হালিমকে সরিয়ে দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ে।

কাজী কেরামত আলী পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে কাজ করবেন কেরামত। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দাফতরিক কাজ হলেও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের দাফতরিক কাজ হয় সচিবালয়ের পাশে পরিবহন পুল ভবনে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, এজেন্ডার বাইরে একটা বিষয়…।

‘একটু চেঞ্জ (মন্ত্রিসভায়) আছে। আপনারা জানেন আমাদের নতুন তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী গত সন্ধ্যায় শপথ গ্রহণ করেছেন। তাদেরকে দফতর বণ্টন করা এবং কিছু রিশাফলিং করে মোট আট জন মন্ত্রীর দফতর বণ্টন বা পুনর্গঠন করা হয়েছে’।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451