বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে যমজ পাঁচ ভাই বোনের নতুন বই হাতে শিক্ষা জীবন শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮
  • ২৬১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : নতুন বই হাতে শিক্ষা জীবন
শুরু করলো গোপালগঞ্জের পাঁচ যমজ শিশু। নতুন বছরে একই
পোষাকে নতুন বই হাতে পাঁচ ভাই-বোন বেশ আনন্দে
কাঁটিয়েছে।
গতকাল দুপুরে বাবা-মায়ের হাত ধরে তারা গোপালগঞ্জ সদর
উপজেলার ৮১ নং করপাড়া মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
একই সাথে প্রাক প্রাথমিক শিশু শ্রেণীতে ভর্তি হয়। ওই
পাঁচ যমজ শিশুর স্কুলে আসার খবরে তাদের দেখার জন্য বিপুল
সংখ্যক অভিভাবক ভীড় করেন। শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে তাদের
বরণ করে নেন। পরে তাদের হাতে বই তুলে দিয়ে স্কুলের বই
উৎসব শুরু হয়। এরা হলো, রুবাইয়া খান হীরা, রুশরা খান
মনি, রামিসা খান মুক্তা, রাইসা খান মালা ও মাহির
গফ্ধসঢ়;ফার মানিক।
এ সময় স্কুলের প্রধান শিক্ষক আশীষ কুমার রায়, স্কুল
ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম খান টিটো,
তাদের বাবা করপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার ও ক্ষুদ্র
ব্যবসায়ী গফ্ধসঢ়;ফার খান ও মা গৃহিণী সোমাইয়া
খানমসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। যজম ওই পাঁচ শিশু
ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিজেদের নিয়োজিত
করবে বলে অভিব্যক্তি প্রকাশ করে।
মা সোমাইয়া খানম সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে
তার পাঁচ সন্তানরা ভাল মানুষ হতে পারে এবং তাদের
মনবাসনা পূরণ হয়।

বাবা গফ্ধসঢ়;ফার খান বলেন, পাঁচ সন্তানকে এক সাথে স্কুলে
ভর্তি করতে পেরে তিনি অনেক আনন্দিত। তার সন্তানরা
পড়াশোনা শেষ করে যাতে দেশ সেবায় নিজেদের আতœ-
নিয়োগ করতে পারে, তার জন্য তিনি দেশবাসীর কাছে
দোয়া চেয়েছেন।
স্কুলের প্রধান শিক্ষক আশীষ কুমার রায় বলেন, পাঁচটি যমজ
শিশু তার স্কুলে ভর্তি হয়েছে এ জন্য তিনি অনেক অনেক
আনন্দিত। তাদের লেখাপড়ার প্রতি তিনি বিশেষ নজর রাখবেন
বলেও জানান।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম খান
টিটো বলেন, ওই ৫ যমজ শিশু যাতে সঠিক ভাবে লেখা পড়া
করতে পারে তার জন্য সর্বাত্বক ব্যবস্থা নেয়া হবে বলে
জানালেন সভাপতি।
উল্লেখ্য, বিগত ২০১২ সালের ২১ জুলাই ওই পাঁচ শিশু
সোমাইয়া খানম ও গফ্ধসঢ়;ফার খান দম্পতির ঘরে জন্ম গ্রহন
করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451