মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কমলগঞ্জে ঝুলন্ত অবস্থায় এক চা শ্রমিকের মৃতদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮
  • ৪৩৬ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে মনো পাশী (২৮) নামের এক চা শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীগোবিন্দ পুর চা বাগানের মদনপুর শ্রমিক লাইনের একটি বাড়ী থেকে মরদেহটি উদ্ধার করে কমলগঞ্জ থানার পুলিশ। মনো পাশী শ্রীগোবিন্দ পুর চা বাগানের মদনপুর লাইনের চা শ্রমিক রামাকান্ত পাশীর বড় ছেলে।

মঙ্গলবার (২ জানুয়ারী) সকাল ১১ টায় সরজমিনে গিয়ে নিহত মনো পাশীর মা এর সাথে আলাপকালে জানা যায়, গত সোমবার রাত ১০ টায় রাতের খাবার শেষ করে তার বসত ঘরে ঘুমাতে যায়,পরদিন মঙ্গলবার সকাল ৬ টার দিকে ঘুম থেকে উঠে ছেলে ঘরের দরজা খুলা দেখে ঘরের ভেতর প্রবেশ করে তার ছেলে মনো পাশীর লাশ ঘরের তীরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে ঘটনা দেখে বিষয়টি বাগাণ কর্তৃপক্ষ সহ স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করলে মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সকাল সাড়ে ১১ টায় সময় এসআই দিদার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোক্তাদির হোসেন পিপিএম ও ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোক্তাদির হোসেন জানান, প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে।

মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বুঝা যাবে আসল ঘটনা কি। তবে কি করাণে সে আত্মহত্যা করেছে এ বিষয় স্পষ্ট হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451