বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভুরুঙ্গামারীতে ৪ দফা বাস্তবায়নের দাবীতে স্বাস্থ্যসহকারীদের কর্মবিরতি অব্যাহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮
  • ২৫৭ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে টেকনিক্যাল পদমর্যদা ও বেতনস্কেল
সহ ৪ দফা বাস্তবায়নের দাবীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ২য়
দিনের মত অব্যাহত রয়েছে।
সোমবার সকাল থেকে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট
এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন
ভুরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে স্বাস্থ্য সহকারীরা এ
কর্মবিরতি পালন অব্যাহত রেখেছে।
কর্মবিরতি সমাবেশে ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি
কামরুল হাসান রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক
আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রধান
উপদেষ্টা বাবুল হোসেন, উপদেষ্টা রফিকুল ইসলাম, তাছরিন জাহান,
কোহিনুর বেগম প্রমুখ। উপজেলার ১০ ইউনিয়নের স্বাস্থ্য
সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গন
কর্মবিরতি অব্যাহত রেখেছেন।
কর্ম বিরতি পালনকারীরা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বরে প্রধান মন্ত্রী
প্রদত্ত ঘোষণার বাস্তবায়ন দাবী করেন। তারা দাবী বাস্তবায়ন না
হওয়া পর্যন্ত তাদের কর্ম বিরতি অব্যাহত রাখবেন বলে জানান। তাদের
৪ দফা দাবী গুলো, বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যদা, মাঠ/ভ্রমন
ভাতা ও ঝুকি ভাতা মুল বেতনের ৩০%, প্রতি ৬ হাজার জনগোষ্ঠির
জন্য ১জন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ এবং ১০% পোষ্য কোটা
প্রবর্তনের দাবী জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451