শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সাব্বির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ , তামিমের জরিমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮
  • ৩০৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ-

এই কদিন আগের ঘটনা, জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের খেলা চলাকালীন দর্শক পিটিয়ে আলোচনায় আসেন তিনি। চট্টগ্রামে এমন ঘটনার পর  ম্যাচ শেষে আবার অফিশিয়ালদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে। এই অভিযোগের সত্যতা পাওয়ায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জাতীয় দলের এই হার্ডহিটার ব্যাটসম্যানের বিরুদ্ধে।

আজ সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটির এক সভায় সাব্বিরের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া তাঁকে ২০ লাখ টাকা জরিমানা এবং ঘোরোয়া ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

শুধু সাব্বিরকেই নয় তারকা ওপেনার তামিম ইকবালকেও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় বিপিএল চলাকালীন উইকেটের সমালোচনা করায়।

সভাশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘ম্যাচ রেফারির রিপোর্ট দেখে শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে,  কেন্দ্রীয় চুক্তি থেকে সাব্বিরকে বাদ দেওয়ার। সে এখন আর আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে থাকছে না।’

সাব্বিরের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে কোনো বাধা নেই। অবশ্য তিনি ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক দলে রয়েছেন।

শৃঙ্খলাভঙ্গের কারণে এর আগেও একবার বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছিল সাব্বিরকে। ২০১৬ সালে বিপিএলে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল তাঁকে।

এ ব্যাপারে সতর্ক করে বিসিবি সভাপতি বলেন, ‘সাব্বিরের জন্য এবারই শেষ সুযোগ, যদি এমন কাজ ভবিষ্যতেও করে তাহলে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হতে পারে সে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451