রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলের মির্জাপুরে স্কুলে স্কুলে বিনামুল্যে বই বিতরণ উৎসব, বছরের প্রথম দিনেই বই পেল ৮২ হাজার ছাত্র-ছাত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০১৮
  • ৩০৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ মোজাম্মেল হক,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:-
আজ সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে স্কুলে স্কুলে বিনামুল্যে বই উৎসব হয়েছে।বছরের প্রথম
দিনেই সরকারের দেয়া বিনামুল্যের বই পেয়েছে প্রায় ৮২ হাজার ছাত্র-ছাত্রী।সকালেপুষ্টকামুরী
আলহাজ্ব শফিউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা
হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৭(মির্জাপুর)আসনের মাননীয় সংসদ সদস্য ও সড়ক
পরিবহন এবং সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা
আলহাজ্ব মো. একাব্বর হোসেন।এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবে অন্যান্যদের
মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর সভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন,উপজেলা নির্বাহী
অফিসার ইসরাত সাদমীন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু প্রমুখ।
মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা বলেন, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও
মাদ্রাসার প্রায় ৩৬ হাজার ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রায় ৬ কোটি বিনামুল্যে সরকারী বই বিতরণ করা
হচ্ছে।প্রাথমিক শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান বলেন ,উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও
কিন্ডার গার্টেনের প্রায় ৪৬ হাজার শিশু-কিশোরদের মধ্যে প্রায় সারে ৭ কোটি বিনামুল্যে সরকারী
বই বিতরণ করা হচ্ছে।বছরের প্রথম দিনেই হাতে নতুন পেয়ে শিশু-কিশোররা আনন্দ আর উচ্ছাসের
কথা জানিয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451