বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালী হাতিয়ায় জলদস্যু-বনদস্যু প্রতিরোধে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০১৮
  • ২৪২ বার পড়া হয়েছে

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা
হাতিয়ার উপকূলীয় মেঘনা নদী ও চরাঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দ্বারা
পরিচালিত জলদস্যু ও বনদস্যুদের চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক অপতৎপরতা
থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। রোববার (৩১ ডিসেম্বর) দুপুর
১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে হাতিয়া উপজেলা
আওয়ামীলীগের একাংশের উদ্যোগে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ ঘন্টাব্যাপী এ
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সোনাদিয়া
ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান নুরুল ইসলাম মালোশিয়ার নেতৃত্বে
মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের
নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে
আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম মালোশিয়া বলেন, দীর্ঘ দিন উপকূলীয় জনপদ
হাতিয়ার নিরীহ জনগণ মেঘনা নদী ও চরাঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর
জলদস্যু-বনদস্যুদের দ্বারা হামলা ও চাঁদাবাজির শিকার হয়ে আসছেন। এতে
স্থানীয়দের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। এসব নিরীহ জনগণের দেয়ালে পিঠ ঠেকে
গেছে। তাই তারা বাধ্য হয়ে প্রতিরোধ আন্দোলনে রাস্তায় নেমে এসেছে।
প্রশাসনের কাছে তাদের একটাই দাবি দ্রুত উপকূলীয় জনপদ থেকে জলদস্যু ও
বনদস্যুদের প্রতিরোধে মাধ্যমে নির্মূল করা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451