শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্যক্তিগতভাবে বাড়ির ছাদেও থার্টিফার্স্ট উদযাপন করা যাবে না

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ১৫৯ বার পড়া হয়েছে
বাড়ির ছাদেও থার্টিফার্স্ট উদযাপন করা যাবে না

অনলাইন ডেস্কঃ

ব্যক্তিগতভাবে বাসার ছাদেও থার্টিফার্স্ট উদযাপন করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, থার্টিফার্স্ট উদযাপনে উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। অনুমতিসাপেক্ষে চার দেয়ালের মধ্যে উদযাপন করা যাবে। তবে ব্যক্তিগতভাবে বাসার ছাদেও উদযাপন করা যাবে না।

তিনি বলেন, থার্টিফার্স্ট উদযাপন নিরাপদ করতে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।নিরাপত্তায় থাকবে সোয়াট থার্টি ফার্স্ট উদযাপনের নিরাপত্তায় এবার পুলিশের বিশেষায়িত স্পেশাল ওয়েপন অ্যান্ড ট্যাকটিক্স (সোয়াট) বাহিনী কাজ করবে।ডিএমপি কমিশনার বলেন, নগরবাসীর নিরাপত্তায় শহরের বিভিন্ন স্থানে সোয়াট থাকবে। যেসব স্থানে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে সেখানে ডগ স্কোয়াড দিয়ে আগেই সুইপিং করা হবে। প্রস্তুত থাকবে বোমা ডিস্পোজাল ইউনিট।আছাদুজ্জামান মিয়া বলেন, নববর্ষ উদযাপনে কোনো হুমকি বা সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই, তবে বৈশ্বিক অবস্থা এবং সব দিক বিবেচনায় রেখেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

 

 

সুত্র/ rtv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451