শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ৫ জানুয়ারি সমাবেশ করতে চায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ২০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

আগামী ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কর্মসূচি নিয়েছে বিএনপি। দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে দলটি।

আজ শনিবার রাজধানীর বেইলি রোডের গাইড হাউসে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ কর্মসূচির কথা জানান।

রিজভী জানান, সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছে।

জাসাসের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রিজভী আরো বলেন, সাংস্কৃতিক ঘাটতির কারণেই দেশে আজ অত্যাচার নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। প্রতিনিয়ত গুম-খুনের কারণে সাংস্কৃতিক চর্চা করতে পারছে না বর্তমান প্রজন্ম। দেশ, সমাজ ও রাষ্ট্রের স্বার্থে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি নেতা বলেন, ‘আজকে বাকস্বাধীনতা, মানুষের চলাচলের স্বাধীনতা, নির্বিঘ্নে বসবাসের স্বাধীনতা, আপনার স্বাধীনতা, আপনার সন্তানের নিরাপত্তা সব কেড়ে নিয়েছে শেখ হাসিনা।’ তিনি বলেন, ‘আজকে সকল ধ্বংসের মূলে যে সরকার তার পতন ছাড়া আমাদের আর কিছুই থাকবে না। আমরা আবারও আগামী ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কর্মসূচি নিয়েছি। আপনারা প্রত্যেকেই সেই কর্মসূচি সফল করার চেষ্টা করবেন। আমরা পুলিশকে চিঠিও দিয়েছি, আমরা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি।’

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেই নির্বাচন বর্জন করেছিল বিএনপি। ফলে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ১৫৩টি আসনে সংসদ সদস্যরা নির্বাচিত হন। বাকি ১৪৭ জন সংসদ সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। এর আগের সংসদে বিরোধী দলের ভূমিকায় ছিল বিএনপি।

এরই একপর্যায়ে ২০১৫ সালের ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি না পেয়ে টানা হরতাল ও অবরোধের কর্মসূচির ডাক দেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর টানা ৯৩ দিন অবরোধ কর্মসূচি পালন শেষে তা প্রত্যাহার করে নেওয়া হয়। এই সময়ে খালেদা জিয়া গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451