রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দেশবাসী ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ২৫৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ-

ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে গোটা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আগামীকাল ৩১ ডিসেম্বর রাতে থার্টিফাস্ট নাইট উদযাপিত হবে।

গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ইংরেজি বর্ষ গণনা পদ্ধতি বর্তমানে বিশ্বব্যাপী ব্যাপকভাবে অনুসরণ করা হয়।

ইংরেজি নববষর্ষ শুরু হবে ১ জানুয়ারি। ব্যাপক উৎসবমুখর পরিবেশে থার্টিফাস্ট নাইট ও ইংরেজি নববর্ষের প্রথম দিন ১ জানুয়ারি উদযাপিত হবে।

দিবসটি উৎযাপনে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আইন-শৃংখলা রক্ষায় এবং নিরাপত্তার স্বার্থে উন্মুক্ত স্থানে যে কোনো অনুষ্ঠান কর্মসূচির আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপির নিউজ পোর্টালে এ কথা বলা হয়।

এতে বলা হয়, আবাসস্থলে থার্টিফাস্ট নাইট উদযাপনে ডিএমপির অনুমোদন লাগবে। যদি কেউ অনুমোদন নেয় তাহলে ডিএমপি আপনার অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করবে।

নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন পয়েন্টে ইউনিফরমধারী পুলিশ সদস্য অথবা সাদা পোশাকে সোয়াত সদস্য এবং বোমা নিস্ক্রিয়কারী টিমের সদস্যদের মোতায়েন করা হবে।

গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড মোতায়েন থাকবে, নিরাপত্তা ব্যবস্থার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান এবং বনানী এলাকায় অগ্নিনির্বাচক টিম ও অ্যাম্বুলেন্স রাখা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451