সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে মানব পাচার প্রতিরোধ বিষয়ক দক্ষতা উন্নয়নমুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ২২৬ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে মানব পাচারর প্রতিরোধ বিষয়ক দক্ষতা উন্নয়নমুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
হয়েছে। রাইটস যশোর এর আয়োজনে ৩০.১২.২০১৭ ইং শনিবার সকালে ঝিনাইদহ পুলিশ
সুপারের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মিজানুর রহমানের
সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর
সার্কেল) ডা: কানিজ হোসেন জাহান, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, ডিবি ওসি
আলমগীর কবির, ডিএসবি শাখার ওসি শরিফুল হকসহ রাইটস যশোরের কর্মকর্তারা উপস্থিত
ছিলেন। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন থানার ৩০ জন পুলিশ কর্মকর্তা
উপস্থিত ছিলেন। এসময় কর্মশালার সভাপতি পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, সমাজ
থেকে মানব পাচার দুর করতে সর্বপ্রথম সামাজিক ভাবে এগিয়ে আসতে হবে। এ থেকে
উত্তোরণের প্রধান উপায় হচ্ছে সচেতনতা বাড়ানো। মানব পাচার রোধে জেলা পুলিশ বলিষ্ঠ
ভাবে কাজ করে যাচ্ছে আগামীতেও পুলিশের এই অগ্রনী ভূমিকা থাকবে। অনুষ্ঠানে মানব
পাচার প্রতিরোধ আইন নিয়ে আলোচনা করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451