মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মির্জাপুর ক্যাডেট কলেজে পাঁচ দিন ব্যাপি ৫৪তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ২৮৩ বার পড়া হয়েছে

মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
বর্নাট্য আয়োজনে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে পাঁচ দিন ব্যাপি ৫৪ তম আন্তঃহাউজ
বার্ষিক ক্রীড়া(এ্যাথলেটিকস)প্রতিযোগিতা আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে।সকাল নয়টায় কলেজ
ক্যাম্পাসে পাঁচ দিন ব্যাপি এই ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মি. বিমান রায় চৌধুরী।এ সময় কলেজের এ্যাডজুট্যান্ট মেজর আব্দুল মালেক ও
মেজর জাকারিয়া ফিরোজসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাডেটরা
উপস্থিত ছিলেন।
ক্যাডেট কলেজ সুত্র জানায়, প্রতি বছরের মত এবারও বিপুল উৎসাহ উদ্দিপনা ও বর্নাট্য আয়োজনে পাঁচ
দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া (এ্যাথলেটিকস) প্রতিযোগতা শুরু হয়েছে। পাঁচ দিন ব্যাপি ক্রীড়া
প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে মির্জাপুর ক্যাডেট কলেজের ফজলুল হক হাউজ, নজরুল হাউজ ও
সোহরাওয়ার্দী হাউজ এই তিনটি হাউজের দেড় শতাধিক ক্যাডেট বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর হবে সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে।সমাপনী দিনে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করবেন মেজর জেনারেল মো. আকবর হোসেন,
এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি, জি প্লাস, জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন,
সাভার সেনানিবাস, ঢাকা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451