শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবিতে প্রবাসীর ২৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পুলিশের জালে সুন্দরী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ২৩১ বার পড়া হয়েছে

মোঃ অালী হাসান, পাঁচবিবি প্রতিনিধিঃ 
ফেসবুকে পরিচয়। সুন্দর চেহারা দেখে প্রেমে
পড়েছিলেন প্রবাসী যুবক। দু’জনার প্রেম
গড়িয়েছে বহুদূর। এরপর ভিডিও কনফারেন্সের
মাধ্যমে কথিত বিয়ে। ‘সুন্দর’ চেহারার ‘সুন্দরী
স্ত্রী’র এখন চাহিদা একটাই- টাকা। টাকা
পাঠালেই তিনি কথা বলেন। নয়তো কথা বলেন না। এমনি করে কেটে গেলো চার বছর। এর মধ্যেই স্বামীর কাছ থেকে ২৬ লাখ টাকা সাবাড়
করেছে ওই সুন্দরী। চার বছর পর প্রবাসী সেই
‘স্বামী’ শ্বশুর বাড়ি এলেন। নাম, পরিচয়
ঠিকানা- সবই দিলেন। কিন্তু ওই পরিবার তাকে
অস্বীকার করে বসে। তার কথিত ‘স্ত্রী’ তো
তাকে চেনেই না। প্রবাসী ওই যুবক উপায় না
দেখে প্রমানাদিসহ দ্বারস্থ হলেন পুলিশের কাছে।
ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে সৌদি প্রবাসীর
সাথে বিয়ের নাটক সাজিয়ে ২৬ লাখ টাকা
হাতিয়ে নেওয়ার অভিযোগে মেয়ে, ও তার
বাবা-মাকে আটক করেছে পুলিশ।জয়পুরহাটের
পাঁচবিবি উপজেলার মালঞ্চা গ্রাম থেকে
সোমবার গভীর রাতে ওই ৩ জনকে আটক
করে পুলিশ। আটককৃতরা পাঁচবিবি উপজেলার মালঞ্চা গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ সদস্য ইমদাদুল হক (৫৭), তার স্ত্রী রুবিনা বেগম ও তাদের মেয়ে কথিত বিয়ের কনে শবনম মুস্তারী এমি। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, ফেসবুকের মাধ্যমে এমি’র পরিচয় হয় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর মোহনা গ্রামের কাজী আয়াতুল্লার ছেলে সৌদি প্রবাসী যুবক কাজী হারুন সাগরের সাথে। পরে মোবাইলের ভিডিও
কনফারেন্স এর মাধ্যমে বিয়ের নাটক সাজিয়ে
দীর্ঘ ৪ বছরে সৌদি আরব থেকে ওয়েষ্টার্ন
ইউনিয়ন ও বিকাশের মাধ্যমে ওই সৌদি
প্রবাসী যুবকের কাছ থেকে ২৬ লাখ টাকারও
বেশী হাতিয়ে নেয় এমি ও তার মা-বাবা।
গত ১৫ ডিসিম্বর দেশে ফিরে জয়পুরহাটের
পাঁচবিবি উপজেলার মালঞ্চা গ্রামে কথিত
শ্বশুর বাড়ি আসলে এমি ও তার মা-বাবা ওই
বিয়ের কথা অস্বীকার করলে প্রমাণাদিসহ
পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন ওই
প্রবাসী যুবক। প্রাথমিক তদন্তে অভিযোগ
প্রমাণিত হওয়ায় পুলিশ বাবা, মা ও মেয়েকে
তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তাদেরকে জেলহাজতে প্ররেণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451