বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যশোরের উপশহর এলাকায় ক্যামিকেলবাহী ট্রাকে আগুন, নিহত ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ২২৬ বার পড়া হয়েছে
উপশহর এলাকা

বাংলার প্রতিদিন ঃ-

যশোর-মাগুরা মহাসড়কের উপশহর এলাকার একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ক্যামিকেলবাহী ট্রাক পুড়ে অজ্ঞাতনামা দুইজন নিহত হয়েছেন।

এ সময় গ্যারেজে থাকা আরও অন্তত ৬টি ট্রাক ও কাভার্ডভ্যান ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে আরো দু’টি ট্রাক।

যশোর কতোয়ালী থানার ওসি একেএম আজমল হুদা  জানিয়েছেন, অগ্নিদগ্ধ হয়ে দু’জন নিহত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ ঘটনায় আরও অন্তত দু’জন আহত হয়েছেন।

যশোর জেলারেল হাসপাতাল সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে আহত যশোর সদর উপজেলা বালিয়াডাঙ্গা গ্রামের শফিয়ার রহমানের ছেলে কাভার্ডভ্যানের সুপারভাইজার কবির হোসেন, একই উপজেলার রাহেলাপুরের আলম হোসেনের ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি আশরাফুর রহমানসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক আব্দুর রশিদ জানান, আগুনে পুড়ে আহত কবির হোসেনের অবস্থা খুব খারাপ। এজন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বেনাপোল থেকে আসা ক্যামিকেল ভর্তি একটি কাভার্ড ভ্যান ঝালাই করা হচ্ছিল স্থানীয় বিপুলের গ্যারেজে। এসময় আগুনের ফুলকি ছিটকে কাভার্ডভ্যানটিতে আগুন লাগে। দ্রুত তা অন্য যানবাহনগুলোতেও ছড়িয়ে পড়ে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

যশোর, ঝিকরগাছা, মনিরামপুর ও অভয়নগরের ফায়ার স্টেশনগুলোও অগ্নিনির্বাপনের কাজে অংশ নেয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, কাভার্ড ভ্যানগুলোতে ক্যামিকেল থাকায় আগুন নেভাতে অনেক সময় লেগেছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় যশোর-মাগুরা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়কের দু’ধারে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক মাজেদুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451