রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লোহাগড়া বাজারের ক্লাবে জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা হামলায় আহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭
  • ২০৮ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলের লোহাগড়া বাজারের বহুল আলোচিত টাইটানিক ক্লাবে জুয়া খেলা নিয়ে
বাকবিতন্ডার জের ধরে রোববার বিকালে রাসেল মোল্যা(২২)নামে এক যুবককে
কুপিয়ে জখম করা হয়েছে।এঘটনায় আহত হয়েছে আরো দুজন।
অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া বাজারের অভ্যন্তরের বহুল
আলোচিত টাইটানিক ক্লাবে জুয়া খেলা নিয়ে শনিবার রাতে সরদারপাড়ার মৃত
মোঃ মকবুল হোসেন মোল্যার ছেলে রাসেলের সাথে মদিনাপাড়ার তামীম নামে অপর
এক যুবকের বাকবিতন্ডা হয়। এরই জের ধরে রোববার বিকালে তামীমের পক্ষ নিয়ে
২০/২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী রাসেলের বাড়িতে চড়াও হয়। এসময় তারা রাসেলকে
হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্বক জখম করে এবং তাদের বাড়ির দরজা,জানালা কুপিয়ে
ভেঙ্গে ফেলেছে বলে রাসেলের পরিবার জানায়। মারাত্বক আহত রাসেলকে লোহাগড়া
হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় রকিব ও পারভেজ নামে অপর দুজনও আহত
হয়েছে বলে সূত্র জানায়। লোহাগড়া থানার ওসি(তদন্ত) মোঃ মনিরুল ইসলাম জানান,
কুপিয়ে জখম করার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451