রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর ডেমরায় “সূর্য তরুন ও পাইটি তরুন সংঘের” যৌথ উদ্যোগে প্রীতি ম্যাচ ও অালোচনা সভা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭
  • ২১৫ বার পড়া হয়েছে

সালে অাহমেদ,ঢাকাঃ

মহান বিজয় দিবস উদযাপন এবং মাদকের বিরুদ্ধে প্রচারনা উপলক্ষে রাজধানী ডেমরার পাইটি বালুর মাঠে ২৫ শে ডিসেম্বর রোজ(সোমবার) সূর্য তরুন ক্রীড়া সংসদ ও পাইটি তরুন সংঘের যৌথ  উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ ও অালোচনা সভার অায়োজন করা হয়েছে।
উক্ত প্রীতি ম্যাচ ও অালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কায়সার হামিদ ( সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ফুটবল দল)।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর লোপা কায়সার ( উপন্যাসিক) এবং বিশেষ অতিথি ছিলেন জনাব শাহাবুদ্দিন ( সাবেক অধ্যক্ষ, চারু ও কারুকলা ইনিস্টিটিউট, নারায়নগঞ্জ)।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইঞ্জিনিয়ার আসাদুর রহমান (সাধারণ সম্পাদক, সুর্যতরুন ক্রীড়া সংসদ), সঞ্চালকের দায়িত্বে ছিলেন ডলার খান, ধারায়াষ্যকারের দায়িত্ব পালন করেন মোঃ দেলোয়ার খান এবং অনুষ্ঠানের সার্বিক তত্বাবাধানে ও পরিচালনায় ছিলো মোঃ রাহাত (সভাপতি, পাইটি তরুন সংঘ) ও  সামি ( সাধারন সম্পাদক, পাইটি তরুন সংঘ)।
উক্ত মাদক বিরোধী অালোচনা সভায় বক্তারা ,মাদক থেকে দুরে থাকতে তরুনদের খেলাধুলার প্রতি জোর তাগিদ দেন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রনে পরিবারের সচেতনতার উপর গুরুত্ব দেয়ার তাগিদ দেন কেননা প্রতিটি পরিবার হচ্ছে মানুষের প্রথম পাঠাগার।বক্তারা খিষ্ট্রান ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সবাইকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার অাহব্বান জানান।
উক্ত প্রীতি ম্যাচ ও অালোচনায় সভায় ডেমরা থানার প্রায় ৩০ টির মতো সেচ্ছাসেবী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং প্রায় তিন শতাধিক উপস্থিত জনতা উক্ত অনুষ্ঠান উপভোগ করেন।
উক্ত প্রীতি ম্যাচে সূর্য তরুন ক্রীড়া সংসদকে ২২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাইটি তরুন সংঘ।বিভিন্ন স্থান থেকে অাগত অথিতিদের ও প্রাক্তন ক্রিকেটারদের ক্রেষ্ট বিতরন ও পাইটি তরুন সংঘের হাতে ক্রীড়া সামগ্রী বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451