বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুত্ব দিতে হবে ফিজিওথেরাপিস্টদের : সায়মা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭
  • ২৯৫ বার পড়া হয়েছে
rtvonline

অনলাইন ডেস্কঃ-

স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মতো ফিজিওথেরাপিস্টদেরও সমান গুরুত্ব দিতে হবে। দেশের স্বাস্থ্যসেবায় প্রথম থেকেই ফিজিওথেরাপিস্টদের অবহেলা করা হয়েছে।

তাদের সম্পর্কে সাধারণ মানুষের সঠিক ধারণা ও নিয়ন্ত্রণের অভাব রয়েছে। বললেন, বাংলাদেশ অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল।

শুক্রবার রিহ্যাবিলেটেশন প্রফেশনালদের জন্য বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সায়মা ওয়াজেদ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলব, একটি রেগুলেটরি বডি গঠন করে কীভাবে এই সেবা আরো যুগোপযোগী করা যায় সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত। এর মাধ্যমে নির্ধারণ করতে হবে এই পেশায় কারা কাজ করবেন এবং তাদের যোগ্যতার মাপকাঠি কী হবে।

এসডিজি বাস্তবায়নের জন্য সমন্বিত পুনর্বাসন সেবা নিশ্চিতকরণ এ প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দুই দিনের সম্মেলনটি শুরু হয়।

তিনি বলেন, আমাদের সবাইকে পুনর্বাসনসেবা সম্পর্কে বুঝতে হবে। মানুষের শারীরিক বিষয়গুলো, কথা বলা, হাতের ছোট ছোট কাজ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে। আমাদের সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধীদের জীবনের দৈনন্দিন কাজকে গতিশীল করতে হবে।

তাদের নিজেদের কাজ, কর্মক্ষেত্রের কাজে সহযোগিতার পাশাপাশি তাদের মানসিক উন্নয়নে কাজ করতে হবে।ফিজিওথেরাপিস্টদের তিনি বলেন, আপনারা জ্ঞান অর্জনের দিকে মনোযোগী হবেন। নতুন নতুন গবেষণায় নিজেদের যুক্ত করে এই খাতকে আরও সমৃদ্ধ করবেন। স্বাস্থ্য খাতে পড়ালেখা কখনও শেষ হয় না। ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় সামনে আসে। আপনাদের যে নামেই ডাকা হোক না কেন, আপনারা স্বাস্থ্য পেশাজীবী।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451