বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনালি সাফল্য শিরিন-রউফের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭
  • ২৫৪ বার পড়া হয়েছে
সোনালি সাফল্য

স্পোর্টস ডেস্কঃ

জাতীয় অ্যাথলেটিকস মিটের ২০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছেন শিরিন আক্তার। আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া মিটে এই সাফল্য ঘরে তুলেছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। সোনার সাফল্য পেতে তিনি সময় নিয়েছেন, ২৫.৫৬ সেকেন্ড।

এটি শিরিনের ২০০ মিটারে চতুর্থ স্বর্ণ। এই ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সুস্মিতা ঘোষ রুপা পদক জিতেছেন ২৬.১৯ সেকেন্ড সময় নিয়ে।

ছেলেদের ২০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতেন নৌবাহিনীর আব্দুর রউফ। তিনি সময় নিয়েছেন ২১.৭৯ সেকেন্ড। দ্বিতীয়বার জাতীয় মিটে অংশ নিতে এসেই এই সাফল্য পান তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর শরিফুল ইসলাম ও গতবারের স্বর্ণজয়ী বাংলাদেশ কারার সাইফুল ইসলাম খান সানি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হন। শরিফুল ২২.০৫ সেকেন্ড সময় নিয়ে রুপা এবং সানি ২২.১৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক পান।

দারুণ এই সাফল্য পেয়ে খুশি শিরিন আক্তার বলেন, ‘অবশ্যই এই সাফল্য আমার কাছে খুবই ভালোলাগার। যদিও আমার প্রিয় ইভেন্ট ১০০ মিটার। কিন্তু দলের স্বার্থে খেলতে নেমে সাফল্য পেয়ে বেশ ভালোই লাগছে। আশা করছি তা ভবিষ্যতের জন্য খুবই কাজে আসবে।’

নিজের পাফরম্যান্সে খুশি আব্দুর রউফও, ‘এবারই প্রথম ২০০ মিটারে অংশ নিয়েছি। তাই এই স্বর্ণপদক জয় আমার কাছে খুবই ভালোলাগার। এখন আমার লক্ষ্য ১০০ মিটারেও সেরা সাফল্য পাওয়া। খেলতে চাই আন্তর্জাতিক গেমসেও।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451