রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেনাপোল চেকপোস্টে তুচ্ছ ঘটনায় ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে মারামারি ও ভাংচুর’র ঘটনায় ৫ কাস্টমস কর্মকর্তা আহত : প্রতিবাদে দু’ দেশের মধ্যে আমদানি রফতানি বনিজ্য বন্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ২১৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল চেকপোস্টে আজ বুধবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনায়
ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে মারামারি ও
ভাংচুর’র ঘটনায় ৫ কাস্টমস কর্মকর্তা আহত হযেছে। প্রতিবাদে
বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ
সহ বন্দর থেকে সব ধরনের মালামাল খালাশ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে
কাস্টমস অফিসার্স এসোশিয়েশন।
কাস্টমস অফিসার্স এসোশিয়েশনের সভাপতি নজরুল ইসলাম
বাংগালী জানান, সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশ’র ্ধসঢ়;এক কর্মকর্তা
ভারত থেকে ২ জন ল্যাগেজ পার্টি নিয়ে বিনা তল্লাশীতে কাস্টমস পার
করার সময় কাস্টমস কর্মকর্তারা বাধা দেয়। এ ঘটনায় পুলিশ ও কাস্টমস
এর মধ্যে বাকবিতন্ডা শুরু হলে ওসি ওমর শরীফের নেতৃত্বে ৪/৫ জন পুলিশ
এসে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা চালায় এবং অফিস ভাংচুর করে।
পুলিশের হামলায় সুপারিনটেনডেন্ট সুভাশিষ বাবু,
সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম বাংগালী, ইন্সপেক্টর ফরহাদ রেজা,
ইনসপেক্টর মামুনুল হক ও ইন্সপেক্টর ইকবাল হোসেন আহত হন। এ ঘটনার
প্রতিবাদে কাস্টমস অফিসার্স এসোশিয়েশন দু’দেশের মধ্যে
আমদানি রফতানি বানিজ্য সহ বন্দর থেকে সবধরনের মালামাল খালাশ বন্ধ
করে দেয়।
এদিকে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি ওমর শরীফ
জানান, সন্ধ্যায় তিনি পাসপোর্ট যাত্রীদের খোজ খবর নিতে কাস্টমস
তল্লাশী কেন্দ্রে গেলে কাস্টমস কর্মকর্তারা তাকে ধাক্কা দিলে কাস্টমস ও
পুলিশ ইমিগ্রেশন কর্মকর্তাদের মাঝে হতাহাতি শুরু হয়। বিষয়টি
সম্পুর্ণ ভুলবোঝাবুঝির কারনে উদ্ভুদ পরিস্থিতির সৃস্টি হয়।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ইমিগ্রেশন অফিসে পুলিশ ও কাস্টমস
এর উর্ধতন কর্মকর্তারা বিষয়টি নিরসনে বৈঠক করছিল। তবে
আমদানি রফতানি বানিজ্য বন্ধ ও বন্দর থেকে মালামাল খালাশ প্রক্রিয়া
বন্ধ ছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451