বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দাম কমলো হার্টের ভাল্ব ও পেসমেকারের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ২৯৭ বার পড়া হয়েছে
দাম কমলো হার্টের ভাল্ব ও পেসমেকারের

অনলাইন ডেস্কঃ-

হার্টের রিংয়ের পর এবার ভাল্ব ও পেসমেকারের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কার্যালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

এতে বিভিন্ন কোম্পানির হার্টের ভাল্বের দাম চার হাজার ৮০০ টাকা থেকে ২৬ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। অন্যদিকে হাসপাতালে সরবরাহকৃত পেসমেকারের মূল্য ৫ হাজার থেকে ৪ লাখ ৭ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে।

ওষুধ প্রশাসনের নির্ধারিত মূল্য তালিকা সরকারি-বেসরকারি সব হাসপাতালের দৃশ্যমান জায়গায় টাঙানোর নির্দেশনা দেয়া হয়েছে।নির্দিষ্ট মূল্য না থাকায় রোগীদের কাছে বিভিন্ন মূল্যে হার্টের ভাল্ব ও পেসমেকার বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে জীবন রক্ষাকারী এই পণ্যটির মূল্য নির্ধারণ করা হয়েছে।

এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, হৃদরোগ হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকসহ (হাসপাতাল) অন্যান্যরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, ভাল্ব-পেসমেকার এখন থেকে সব হাসপাতালে একই মূল্যে বিক্রি হবে।

অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সবার সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করেছি। মানুষ যেন হাসপাতালে এসবের দামের বিষয়ে প্রতারিত না হন সে কারণে এ ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করি সবাই এই নিয়ম মেনে চলবেন।

কোথাও কোনো অনিয়ম হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।আমদানিকারক প্রতিষ্ঠানগুলো অবশ্য বলেছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশীয় বাজারে তার প্রভাব পড়বে।তবে কোনো ফাঁকফোকরে যেন দাম বেশি নিতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451