শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে রিকশাওয়ালার মেয়েকে অপহরণ করে লাখ টাকা দাবি!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ১৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

গাজীপুরের কালিয়াকৈর থেকে অপহরণের শিকার শিশু মীম আক্তারকে (৬) উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে ঢাকার সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এ সময় ইসমাইল হোসেন (৩২) নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ইসমাইলের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খামারগ্রাম এলাকায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার পাশাগেইট এলাকায় অপহৃত শিশুর পরিবার ও ইসমাইল একই বাসায় ভাড়া থাকত। শিশুটির বাবা শাহিন সিকদার এলাকায় রিকশা চালান। মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। গতকাল সোমবার দুপুরে বাসায় একা পেয়ে শিশু মীম আক্তারকে কৌশলে অপহরণ করে নিয়ে যান ইসমাইল ও তাঁর সহযোগীরা। পরে মোবাইল ফোনে মীমের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বিকেলে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন।

এর পরিপ্রেক্ষিতে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার দুপুরে ঢাকার সাভারের রেডিও কলোনি এলাকা থেকে অপহরণকারী ইসমাইলকে গ্রেপ্তার করে। পরে ইসমাইলের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ  বিকেলে ওই কলোনি এলাকা থেকেই অপহৃত শিশুটিকে উদ্ধার করে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451