বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দম্পতির কাবিননামা চাওয়া ট্যুরিস্ট পুলিশের এএসআইকে প্রত্যাহার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ২৩৯ বার পড়া হয়েছে
দম্পতির

অনলাইন ডেস্কঃ

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া দম্পতির কাছে কাবিনামা না পেয়ে নাজেহাল করা ট্যুরিস্ট পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদকে প্রত্যাহার করা হয়েছে।

কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পর্যটক দম্পতি হয়রানির বিষয়টি তদন্তে সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে এএসআই মো. মাসুদের বিরুদ্ধে পর্যটক হয়রানির প্রমাণ পেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

বিয়ের উপযুক্ত প্রমাণ ও কাবিনামা দেখাতে না পারায় গত রোববার এক দম্পতিকে দীর্ঘক্ষণ কক্সবাজার সমুদ্র সৈকতে আটকে রাখে ট্যুরিস্ট পুলিশের একটি দল। এই সময় ওই দম্পতিকে চরমভাবে নাজেহাল করা হয়। পরে আত্মীয়স্বজন ডেকে এনে নিজেদের স্বামী-স্ত্রীর সম্পর্কের প্রমাণ দেখিয়ে রেহাই পান ওই দম্পতি।

এ নিয়ে সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যক্তি মো. কায়দে আজম।

পর্যটকদের সঙ্গে বন্ধুসুলভ ব্যবহার, তাদের নিরাপত্তা দিয়ে ভ্রমণ নির্বিঘ্ন করার লক্ষ্যে ২০১৪ সালের ২৪ জুলাই থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ট্যুরিস্ট পুলিশ কার্যক্রম পরিচালনা করে আসছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451