রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে দূর্বৃত্তের ছোঁড়া গুলিতে দুইজন গুলিবিদ্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ১৪৪ বার পড়া হয়েছে
dav

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় রোববার রাত ১১টার দিকে দূর্বৃত্তের
ছোঁড়া গুলিতে এক ব্যবসায়ীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছে।
আহতরা হলেন রুবেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের স্বত্ত্বাধিকারী এবং
শ্রীপুর উপজেলার নান্দিয়া সাঙ্গুইন এলাকার সিদ্দিকুর রহমানের
ছেলে মো. রুবেল আহমেদ (৩০) ও তার ওয়ার্কসপের কর্মচারী ভোলা
সদর উপজেলার কানাইনগর এলাকার আবুল বাশারের ছেলে মো.
হাসনাইন (২৬)। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, রাত
পৌণে ৯টার দিকে শ্রীপুরের রঙ্গিলা বাজার এলাকার ওয়ার্কসপটি
বন্ধ করে কর্মচারী হাসনাইনকে মাওনা চৌরাস্তায় নামিয়ে দেয়ার
জন্য মোটরসাইকেলের পেছনে বসিয়ে রওনা হন। পথিমধ্যে
পল্লীবিদ্যুৎ এলাকার ছায়াকুঞ্জের সামনে ঢাকা-ময়মনসিংহ
মহাসড়কে ঢাকাগামী সাদা প্রাইভেটকার (ঢাক মেট্টো-খ- ১১-
২৩৬৪) থেকে দূবৃত্তরা মোটরসাইকেলটিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি
ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। পরে তারা মোটরসাইকেলসহ সড়কের
পাশে পড়ে গেলে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় আল হেরা
হাসপাতালে নিয়ে যায়। রুবেলের কোমরের নিচে এবং হাসনাইনের
ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন
করেছে এবং হামলাকারীদের আটকে এলাকায় অভিযান শুরু করে। পরে
চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আহতদের
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আল হেরা হাসপাতালের চিকিৎসক শোয়ায়েব (হৃদয়) জানান,
হাসনাইনের গুলিটি পায়ের একপাশ থেকে ঢুকে অপর পাশ দিয়ে
বেরিয়ে গেছে। আর রুবেলে কোমরের পেছনের পেশী ছিড়ে গুলিটির
একাংশ জিন্সের প্যান্টের সঙ্গে আটকে ছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451