বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে সপ্তাহব্যাপী যুব গেমসের উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ২৪০ বার পড়া হয়েছে

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : “জয় হোক জয় সবখানে-
চাই খুশির পরিবেশ, বিশ্ব জয়ের স্বপ্ন দেখা আমার বাংলাদেশ” এ শ্লোগানে
নোয়াখালীর নয় উপজেলার যুব খেলোয়াড়দের নিয়ে সপ্তাহব্যাপী (১৮-২৪
ডিসেম্বর) জেলা পর্যায়ে যুব গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও
জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে প্রধান
অতিথি জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এ যুব গেমসের উদ্বোধন
ঘোষণা করেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু’র
পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার
ইলিয়াছ শরীফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম
সরদার, বাংলাদেশ সেনাবাহিনী ওয়ারেন্ট অফিসার মো. শাহি জামাল (ই-বেঙ্গল),
সার্জেন্ট মো. আমিনুল ইসলাম (ই-বেঙ্গল), কর্পোরাল মো. আনিসুর রহমান
(ই-বেঙ্গল) প্রমুখ। এরআগে, সকাল সাড়ে ৯টায় শহীদ ভুলু স্টেডিয়ামের প্রধান
ফটকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক
প্রদক্ষিণ করে। পরে মাইজদী বালিকা বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের পরিবেশনায়
মনোরম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী যুব গেমসে ৭টি ডিসিপ্লিনে
১৪টি ইভেন্টে জেলার সদর, সূবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সেনবাগ,
বেগমগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল ও হাতিয়ার যুব খেলোয়াড়রা অংশগ্রহন
করবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451