রামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিবও ১৪দলীয়
জোটের নেতা লায়ন এমএ আউয়াল এমপি বলেন আ’লীগ সরকার দেশের
উন্নয়ণ সরকার। বাংলাদেশ ১৪দলীয় জোটের নেত্রী শেখহাসিনা নেতৃত্বে
বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র দূরীকরণ, সড়ক-যোগাযোগসহ শিক্ষাখাতে ব্যাপক
উন্নয়ন করছে। ঢাকাশহর সহ দেশব্যাপী সিটিকর্পোরেশন গুলোকে
আধূনিকায়নে কাজ করছে। তিনি রোববার বিকেলে কাওলিডাঙ্গা-কাঞ্চনপুর
আঞ্চলিক সড়ক ও নোয়াগাঁও বরিয়াশ সড়ক সংস্কার কাজ উদ্বোধণ কালে
সাংবাদিকদের সাথে এ কথা বলেন। আউয়াল বলেন নৌকার মালিক প্রধান
মন্ত্রী শেখহাসিনা। মেখহাসিনা ১৪দলীয় জোটের যাহাকে মনোনয়ন দিবে
সবাই নৌকার প্রার্থীকে বিজয় করতে হবে। এ সময়ে উপস্থিত ছিলেন
উপজেলা আ,লীগের সবাপতি আ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু,উপজেলা
চেযারম্যান আকম রুহুল আমিন,বিশিষ্ট সাংবাদিক ফরিদ আহম্মদ
বাঙ্গালী,এমপির প্রতিনিধি মিজানুর রহমান,যুবনেতা মনির হোসেন
প্রমূখ।