রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাজীগঞ্জে চোরাই ল্যাপটপ সহ ৩জন আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ২২২ বার পড়া হয়েছে
চাদঁপুর জেলা,প্রতিনিধি।
হাজীগঞ্জ বাজারের কম্পিউটার মার্কেট থেকে চোরাই ল্যাপটপ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার হাজীগঞ্জ থানার এস.আই আব্দুল মান্নান, এস.আই এ কে এম হাসাস সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার মকিমাবাদ গ্রামের মৃত মনির হোসেনে ছেলে জমির হোসেন (৩৫) ও একই গ্রামের বাড়ির মৃত দেলোয়ার হোসেন মিজির ছেলে ইউসুফ মিজি (৩৫) কে আটক করে। দুই চোরের স্বীকারোক্তি অনুযায়ী হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ পৌর বিপনি বিতান মার্কেটের কম্পিউটার মার্কেট থেকে চোরাকৃত ল্যাপটপ উদ্ধার করে। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কম্পিউটার মার্কেটের স্বত্তাধিকারী মাকসুদুল হাসানকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল মডেল টাউন এলাকায় উদয় এন্টারপ্রাইজে (রূপালি ব্যাংক শিওর ক্যাস ডিলার) চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় উদয় এন্টারপ্রাইজের মালিক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করে। যার মামলা নং ৮। তারিখ ১২/১১/২০১৭ইং।
উদয় এন্টারপ্রাইজের প্রায় ৩লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।
মামলার তদন্ত কর্মকর্তা এস.আই হাসান বলেন, দীর্ঘ এক মাস পর তদন্ত করে দুইজনকে সনাক্ত করার পর গোপন সংবাদের ভিত্তিতে চুরির সাথে জড়িতদের আটক করা হয়। আটক চোরদের স্বীকারোক্তি অনুযায়ী হাজীগঞ্জ বাজার কম্পিউটার সমিতির সভাপতি পশ্চিম বাজারস্থ পৌর হকার্স মার্কেটের “কম্পিউটার মার্কেট” নামক দোকান থেকে চোরাই  ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। বাকী চোরাইকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম বলেন, দুই চোরকে আটকের পর কোর্টে প্রেরণ করা হয়েছে। কম্পিউটার মার্কেটের মালিক মাকসুদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে, চোরাই মাল ক্রয়-বিক্রয়ের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451