বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শায় দুর্নীতি দমন কমিশনের উদ্দ্যোগে প্রকাশ্যে গণশুনানি
অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা
দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল।
যশোর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন খুলনার পরিচালক ড. আবুল
হাসান, যশোর জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আব্দুল গাফফার ও
শহিদুল ইসলাম মোড়ল সহ প্রমূখ। এ সময় শার্শা উপজেলা দুর্নীতি দমন
প্রতিরোধ কমিটির সভাপতি ও সম্পাদক সহ সকল সদ্যস বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার ৩২ টি সরকারী প্রতিষ্ঠনের মধ্যে ১৭ টি প্রতিষ্ঠান প্রধান দুর্নীতি
দমন কমিশনের জবাবদিহিতা মুলক অভিযোগের মুখোমুখি হন। যে সকল
প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের মুখোমুখি হয়েছেন তাদের মধ্যে শার্শা
পল্লী বিদ্যুৎ অফিস, কাস্টমস এ্যাক্সসাইজ ভ্যাট বেনাপোল, শার্শা সাবরেজীঃ
অফিস, সমবায় অফিস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স, প্রাণী সম্পদ অফিস,সেটেলম্যান্ট অফিস, শার্শা ও বেনাপোল পোর্ট
থানা,
পুলিশ ইমিগ্রেশন অফিস, মহিলা বিষয়ক দপ্তর সহ বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে স্ব-
নামে ও বেনামে অভিয়োগের বিষয়ে উক্ত প্রতিষ্ঠান প্রধানগণ প্রকাশ্যে
দুর্নীতি দমন কমিশনের সামনে জবাবদিহি মুলক অভিযোগের উত্তর দেন।
দুর্নীতি দমন কমিশন গণশুনানি শেষে কয়েকটি অভিযোগ প্রয়োজনীয় ব্যবস্থ
গ্রহণের জন্য আমলে নিয়েছেন । যে কোন দুনীর্তির বিষয়ে ১০৬ হট লাইলে
যোগাযোগের আহবান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।